ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিজেপি নাকি তৃণমূল—সমীক্ষায় ভিন্ন চিত্র

২০২৬ এপ্রিল ৩০ ১১:৩৭:২২
বিজেপি নাকি তৃণমূল—সমীক্ষায় ভিন্ন চিত্র

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ২৯৪টি আসনে। চূড়ান্ত ফল ঘোষণা হবে ৪ মে। তার আগেই প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ—তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি, কে গড়বে সরকার—এ নিয়েই চলছে আলোচনা।

বিভিন্ন সমীক্ষা সংস্থার পূর্বাভাসে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে।

পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১৭৭–১৮৭টি আসন পেতে পারে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেতে পারে ৯৫–১১০টি আসন।

অন্যদিকে, প্রজা পোল অ্যানালিটিক্সের পূর্বাভাসে বিজেপি এগিয়ে থেকে ১৭৮–২০৮টি আসন পেতে পারে, যেখানে তৃণমূল পেতে পারে ৮৫–১১০টি আসন।

চাণক্য স্ট্র্যাটেজিস বিজেপিকে ১৫০–১৬০ আসন এবং তৃণমূলকে ১৩০–১৪০ আসনের মধ্যে রাখছে।

পোল ডায়েরি ও পি-মার্কের সমীক্ষায়ও বিজেপিকে কিছুটা এগিয়ে দেখানো হয়েছে, যেখানে বিজেপির আসন সংখ্যা ১৪২–১৭৫ এবং তৃণমূলের ৯৯–১৩৮-এর মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষাতেও প্রায় একই প্রবণতা দেখা গেছে—বিজেপি ১৫০–১৭৫ এবং তৃণমূল ১১৮–১৩৮ আসন পেতে পারে।

তবে বিভিন্ন সমীক্ষা সংস্থা বিজেপিকে এগিয়ে রাখলেও শাসকদল তৃণমূল কংগ্রেস এসব পূর্বাভাস মানতে নারাজ। দলটির দাবি, অতীতেও এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে এবং এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা চতুর্থবার সরকার গঠন করবে।

অন্যান্য রাজ্যের বুথফেরত সমীক্ষা

অসমে, অধিকাংশ সমীক্ষায় এনডিএ-কে বড় জয়ী হিসেবে দেখানো হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন জোট ৭০–১০০ আসন পেতে পারে।

কেরলে, কিছু সমীক্ষায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখা গেলেও প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি।

তামিলনাড়ুতে, অধিকাংশ সমীক্ষায় ডিএমকে জোট এগিয়ে রয়েছে, দ্বিতীয় স্থানে এআইএডিএমকে এবং তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে অভিনেতা বিজয়ের দল টিভিকে।

পুদুচেরিতে, এনডিএ জোট ১৬–১৯ আসন পেয়ে সরকার গঠনের সম্ভাবনায় এগিয়ে আছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে