ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

এক ধাক্কায় সোনার বাজারে বড় পরিবর্তন

২০২৬ এপ্রিল ২৯ ১০:০৫:৩২
এক ধাক্কায় সোনার বাজারে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৮ এপ্রিল) নতুন দর নির্ধারণ করে, যা বুধবার (২৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ থেকে ক্রেতাদের সংশোধিত দামে সোনা ও রুপা কিনতে হচ্ছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২,২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এছাড়া—২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ২০০ টাকা ১৩ টাকা (সংশোধিত)

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

সোনার পাশাপাশি রুপার দামেও উল্লেখযোগ্য হ্রাস এসেছে।

২২ ক্যারেট রুপা: ৫,৪৮২ টাকা (ভরিতে ২৩৩ টাকা কম)

২১ ক্যারেট: ৫,১৯০ টাকা

১৮ ক্যারেট: ৪,৪৯১ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমা এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। সংস্থাটির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটি মঙ্গলবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকরের সিদ্ধান্ত নেয়।

এর আগে ২৩ এপ্রিলও সোনা ও রুপার দাম কমানো হয়েছিল। সর্বশেষ দুই দফায় সোনার দাম ভরিতে মোট ৫,৪৮২ টাকা এবং রুপার দাম ৫৮৪ টাকা কমেছে।

উল্লেখ্য, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও কারিগরি মান অনুযায়ী এই মজুরি ভিন্ন হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম ৫৭ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় হয়েছে ৩৬ বার।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় সরবরাহ বৃদ্ধির কারণে সোনা ও রুপার দামে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে