ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

২০২৬ এপ্রিল ২৯ ০৯:৫৯:৫২
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও আনন্দ ভাগাভাগির এক মহোৎসব। ২০২৬ সালের এই ঈদকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ ছুটির সম্ভাবনা। পরিকল্পনা অনুযায়ী ছুটি নিলে টানা ১১ দিনের অবকাশ উপভোগ করা যেতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা যায়, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটি একত্র করলে এই দীর্ঘ বিরতি পাওয়া সম্ভব। ফলে কর্মজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে।

সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) নৈমিত্তিক ছুটি গ্রহণ করলে ছুটি কার্যত ২২ মে থেকেই শুরু করা যাবে।

এরপর ২৬ ও ২৭ মে নির্বাহী ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী ছুটি থাকবে।

এছাড়া ১ জুন (সোমবার) ঈদের পরবর্তী চতুর্থ দিন হিসেবে ঐচ্ছিক ছুটি রয়েছে। প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে এ দিনটিও যুক্ত করা গেলে ২২ মে থেকে ১ জুন পর্যন্ত টানা ১১ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

সব মিলিয়ে, মাত্র দুই দিনের কৌশলী ছুটি নিলেই বছরের অন্যতম দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে