ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যে উপকরণে বানানো হচ্ছিল ‘খাঁটি দুধ’—চমকে উঠলেন প্রশাসন

২০২৬ এপ্রিল ২৭ ১২:৪১:২৪
যে উপকরণে বানানো হচ্ছিল ‘খাঁটি দুধ’—চমকে উঠলেন প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন-এর একটি দল ভাঙ্গুড়া হাসপাতাল এলাকার কুঠিপাড়ায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধ্বংস করা উপকরণের মধ্যে ছিল প্রায় ৬০০ কেজি গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল এবং ২০০ লিটার গ্লিসারিন, যা ব্যবহার করে কৃত্রিমভাবে দুধ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

ভাঙ্গুড়া থানার পুলিশ জানিয়েছে, এসব উপকরণ ‘জনতা ট্রান্সপোর্ট’-এর মাধ্যমে আনা হয় এবং স্থানীয় দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নকল দুধ উৎপাদনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগেও একই ব্যক্তিদের বিরুদ্ধে ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, এলাকায় ভেজাল দুধ তৈরির একাধিক চক্র সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, মালিকদের উপস্থিত না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রাণিসম্পদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভেজাল দুধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে