ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বজ্রাঘাতে কাঁদছে দেশ, যা বললেন আহমাদুল্লাহ

২০২৬ এপ্রিল ২৭ ১১:৪৫:১৬
বজ্রাঘাতে কাঁদছে দেশ, যা বললেন আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রাঘাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরে ১ জন, পঞ্চগড়ে ১ জন চা শ্রমিক এবং জামালপুরে ২ জন নিহত হন। এছাড়া কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ, যিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান।

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বজ্রপাতে এক দিনে ১৪ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

তিনি নিহতদের জন্য দোয়া করে বলেন, “মহান আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে