ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সৌদি প্রবাসীদের বড় দুঃসংবাদ

২০২৬ এপ্রিল ২৬ ১৮:৫৮:৪৫
সৌদি প্রবাসীদের বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে মোট ১৭ হাজার ৩৬৮ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে।

এই সময়ের মধ্যে যৌথ অভিযানে ১২ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬ হাজার ৬০৬ জন আবাসন আইন, ৩ হাজার ৫১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৭৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন।

কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৪ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক, পাশাপাশি কিছু ইয়েমেনি নাগরিকও রয়েছে। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের অংশ হিসেবে ২০ হাজারের বেশি প্রবাসীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। বর্তমানে ৩৩ হাজারের বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অবৈধ প্রবেশ বা অবস্থানে সহায়তার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি জব্দের বিধান রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে