ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ব্লক মার্কেটে ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

২০২৬ এপ্রিল ২৬ ১৩:২৩:৪৫
ব্লক মার্কেটে ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক এভার প্রায়োরিটি লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি তাদের মোট ৫ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৯৬৪টি শেয়ারের মধ্যে থেকে ১ কোটি (১০,০০,০০০০) শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

এই শেয়ারগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ব্লক মার্কেটে প্রচলিত বাজারদরে বিক্রি করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে লেনদেন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এটি কোম্পানির কর্পোরেট পরিচালকের পক্ষ থেকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রির একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে