ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং অপরিবর্তিত

২০২৬ এপ্রিল ২৬ ১৩:১০:৩২
শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং পুনরায় নিশ্চিত করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেটিং সংস্থাটি ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ বহাল রেখেছে। পাশাপাশি ব্যাংকটির জন্য ‘স্থিতিশীল’ (স্টেবল) আউটলুকও বজায় রাখা হয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সর্বশেষ প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

এই রেটিং ব্যাংকটির শক্তিশালী আর্থিক ভিত্তি ও স্থিতিশীল কার্যক্রমের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে