ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস

২০২৬ এপ্রিল ২০ ১৭:০১:০৭
দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন তালিকায় স্থান পাননি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় একাধিক আলোচিত ও হেভিওয়েট নারী নেত্রীর নাম থাকলেও অনেক পরিচিত মুখ এবার বাদ পড়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আফরোজা আব্বাসের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় তার স্থান হয়নি।

এছাড়া মনোনয়ন বঞ্চিতদের তালিকায় আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মডেল ও আলোচিত ব্যক্তিত্ব মেঘনা আলম এবং ফারজানা সিঁথিসহ আরও কয়েকজন।

দলীয় মনোনয়ন নিয়ে এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এবার সংরক্ষিত আসনের মনোনয়নে অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা ও দলীয় মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে মনোনয়ন না পাওয়া কয়েকজন প্রার্থীর সমর্থকদের মধ্যে হতাশাও দেখা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকার প্রক্রিয়ার পর ৩৬ জনের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। গত ১৭ ও ১৮ এপ্রিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে