ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...

২০২৬ এপ্রিল ২০ ১৬:৫৪:২৬
একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহীনুর নার্গিস।

সোমবার (২০ এপ্রিল) তালিকা ঘোষণার পর তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেন—“আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুল্লাহ। আল্লাহ উত্তম সিদ্ধান্তকারী।”

পরে তিনি পোস্টটি এডিট করে ব্যাখ্যা দেন, প্রথম “আলহামদুলিল্লাহ” ছিল নিজের সংসদ সদস্য মনোনয়ন না পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে। বাকি দুইবার তিনি তার আপনজন, প্রিয়জন, বান্ধবী, ছোট বোন এবং রাজনৈতিক সহকর্মীদের এমপি মনোনয়ন পাওয়ায় খুশি হয়ে লিখেছেন।

তিনি আরও উল্লেখ করেন, যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তারা চাইলে তাদের অভিনন্দন বার্তা ডিলিট বা এডিট করতে পারেন। তবে ব্যক্তিগতভাবে মনোনয়ন না পাওয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে