ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

অবশেষে সুখবর; দ্বিগুণ বৃত্তি ঘোষণা

২০২৬ এপ্রিল ১৮ ১০:০৮:২৪
অবশেষে সুখবর; দ্বিগুণ বৃত্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত ‘মেধা’ ও ‘সাধারণ’—উভয় ধরনের বৃত্তির অর্থ বাড়ানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে বৃত্তির হার নির্ধারণ করা হয়েছিল। প্রায় এক দশক পর নতুন করে এই হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের বাৎসরিক ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি ১৬ লাখ টাকায় পৌঁছাবে। তবে এটি অর্থ বিভাগের অনুমোদনের ওপর নির্ভর করবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি—সব স্তরেই মাসিক বৃত্তি ও বার্ষিক এককালীন অনুদান দ্বিগুণ করা হবে।

উদাহরণ হিসেবে—প্রাথমিক মেধাবৃত্তি ৩০০ টাকা থেকে ৬০০ টাকা

জেএসসি মেধাবৃত্তি ৪৫০ থেকে ৯০০ টাকা

এসএসসি মেধাবৃত্তি ৬০০ থেকে ১,২০০ টাকা

এইচএসসি মেধাবৃত্তি ৮২৫ থেকে ১,৬৫০ টাকা

একইভাবে সাধারণ বৃত্তির হারও দ্বিগুণ করা হচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া কমাবে এবং উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াবে।বর্তমানে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত প্রায় ১ লাখ ৬৯ হাজার শিক্ষার্থী বিভিন্ন স্তরে বৃত্তি পাচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে