ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জামায়াতের নারী আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা

২০২৬ এপ্রিল ১৭ ১৯:৩৫:১০
জামায়াতের নারী আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদে দলটির প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে সংরক্ষিত ১২টি নারী আসনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন, নারী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আগামী সোমবার (২০ এপ্রিল) এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক নারী নেত্রীর নাম স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।

অন্যদিকে অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের আলোচনায় চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া থেকে সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চল থেকে প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। পাশাপাশি ১১ দলীয় জোটের দুটি দলের জন্য একটি আসন ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। সে ক্ষেত্রে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর মধ্যে কেউ সংসদে যাওয়ার সুযোগ পেতে পারেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে