ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ারবাজারে ধস

২০২৬ এপ্রিল ০২ ১১:০৯:১৭
লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ারবাজারে ধস

নিজস্ব প্রতিবেদক : ইরান যুদ্ধের পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। একই সঙ্গে এশিয়ার প্রধান শেয়ারবাজারে দরপতন ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) জাতির উদ্দেশে ভাষণ দেন। বিশ্ববাসীর নজর ছিল ট্রাম্পের বক্তব্যে, তিনি যুদ্ধ বন্ধ সংক্রান্ত কী ঘোষণা দেন। কিন্তু ভাষণের পর ইরানের পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই শঙ্কার কারণে ক্রুড অয়েলের দাম ফের লাফিয়ে বেড়িয়েছে।

বিশ্ব জ্বালানি বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হলো হরমুজ প্রণালি। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও কাতার থেকে অপরিশোধিত তেলবাহী জাহাজগুলো এই সরু পথ ব্যবহার করে।

বিশ্বের মোট তেল, কনডেনসেট ও পেট্রোলিয়ামের ১৫–২০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০% এই পথ দিয়ে পরিবহণ করা হয়।হরমুজ প্রণালির তেলের প্রায় ৮২% এশিয়ায় যায়, বাকিটা ইউরোপে। চীনের মোট এলএনজি আমদানি প্রায় ২৪% এই পথ দিয়ে হয়।দৈনিক প্রায় ২০০–৩০০টি জাহাজ চলাচল করে; ব্যস্ত সময়ে প্রতি ছয় মিনিটে এক জাহাজ দেখা যায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, যদি তাদের হামলার আশঙ্কা থাকে, তবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে এবং কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরা হবে। এ ঘোষণা এবং হুমকির কারণে তেলের দাম হু হু করে বেড়ে গেছে।

গত বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নেমেছিল, কিন্তু ট্রাম্পের ভাষণের পর এটি ৫% লাফ দিয়ে ১০৬.২৯ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪% বেড়ে ১০৪.২৯ ডলারে উঠেছে।

ট্রাম্পের ভাষণে তিনি জানান, আমেরিকা হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল নয় এবং তার তেলের প্রয়োজনও নেই। তবে হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল দেশগুলোকে প্রয়োজন হলে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

ইন্টারক্যাপিটাল এনার্জির বিশ্লেষক আলবার্তো বেলোরিন বলেন, ট্রাম্পের বক্তব্যে হরমুজ প্রণালি খোলার কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ হয়নি, তাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এখন সপ্তাহের মধ্যে সম্ভব নয়; এটি কয়েক মাস সময় নিতে পারে।

এদিকে, ট্রাম্পের ভাষণের প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.৯% কমেছে, দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩.৫% পতন হয়েছে, এবং হংকংয়ের হ্যাং সেন সূচক ১% নেমেছে। মার্কিন স্টক ফিউচারও নিম্নমুখী রয়েছে, যা ওয়াল স্ট্রিটে নিম্নমুখী সূচকের ইঙ্গিত দিচ্ছে।

ডাও জোন্স এবং এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় ১% কমেছে, আর নাসডাক ফিউচার ১.৪% হ্রাস পেয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে