ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর

২০২৬ এপ্রিল ০১ ২০:০০:৫২
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত এই প্রশ্নোত্তর পর্বে প্রথমবার অংশ নিয়ে বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

সংসদে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকলেও যারা ভোট দেননি তাদের জন্যও কাজ করা সরকারের দায়িত্ব। তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

শিক্ষা খাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরকে সামনে রেখে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান সরকারপ্রধান। এর অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।

এছাড়া কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে ১৮০ দিনের মধ্যে ৯ হাজার শিক্ষককে ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে