ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

তিন মেয়াদের ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনেই বড় পদক্ষেপ

২০২৬ এপ্রিল ০১ ১৯:৩৮:৫৮
তিন মেয়াদের ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনেই বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সরকার তিন স্তরে উদ্যোগ গ্রহণ করেছে – আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর, এবং আগামী পাঁচ বছরের মধ্যে।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে, সিলেট-২ আসনের সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর উন্নয়নের জন্য ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় প্রায় ৩৭,৮১৪টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান শুরু হয়েছে। শিগগিরই কৃষক কার্ড প্রদানের উদ্যোগও নেওয়া হবে।

পহেলা বৈশাখে ১০ জেলার ২২,০০০ কৃষককে পাইলট প্রকল্পের আওতায় আনা হবে। এছাড়া, শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি শুরু হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯,০০০ শিক্ষককে ট্যাব প্রদান এবং ৩,৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে