ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

ইউনূসের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক প্রশ্ন

২০২৬ মার্চ ৩০ ১৬:০৪:৪০
ইউনূসের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-কে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম-কে কোন যোগ্যতায় স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, যারা ড. ইউনূসকে অন্ধভাবে সমর্থন করেন, তাদের উচিত তাকে জবাবদিহির আওতায় আনার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবা।

তিনি দাবি করেন, দেশের সাম্প্রতিক সময়ে হামের প্রকোপে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে এবং এর পেছনে স্বাস্থ্যখাতে কিছু সিদ্ধান্ত দায়ী থাকতে পারে। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এইচপিএনএসপি (HPNSP) কর্মসূচি বাতিল করে দেয়, যার ফলে টিকাসংকট তৈরি হয়েছে।

জুলকারনাইন সায়ের আরও বলেন, নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কী কী কাজ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা উচিত। তিনি মনে করেন, এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি এবং জনগণের জানার অধিকার রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে