ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

ক্রেতা সঙ্কটে হল্টেড ৬ কোম্পানি

২০২৬ মার্চ ৩০ ১৫:৩৫:৪৩
ক্রেতা সঙ্কটে হল্টেড ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (৩০ মার্চ) সূচকের ধারাবাহিক পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩১ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৩ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ২৩১টির, যার মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ৬ কোম্পানির। যে কারণে ক্রেতা সঙ্কটে এই ৬ কোম্পানি হল্টেড হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং এবং প্রিমিয়ার লিজিং।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফাস ফাইন্যান্সের। আজ ডিএসইতে প্রতিষ্ঠান ৩টির দর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানি ২টির শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের দর ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ৩ টাকা ৫০ পযসা ও ৩ টাকা ৬০ পয়সায়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে