ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

সূচক হ্রাসের ধারাবাহিকতা, বাড়তি লেনদেনে বাজারে মিশ্র সংকেত

২০২৬ মার্চ ৩০ ১৪:৫০:৫৪
সূচক হ্রাসের ধারাবাহিকতা, বাড়তি লেনদেনে বাজারে মিশ্র সংকেত

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ ২০২৬) দ্বিতীয় কর্মদিবসেও দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর নিম্নমুখী ছিল।

বাজার সংশ্লিষ্টদের মতে, ঈদের পর বাজারে এ ধরনের প্রবণতা স্বাভাবিক। বড় উৎসব শেষে নগদ অর্থের ঘাটতি মেটাতে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রির দিকে ঝুঁকছেন। ফলে বিক্রির চাপ বাড়ছে, যার প্রভাবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বাড়ছে। তবে এটি সাময়িক পরিস্থিতি এবং শিগগিরই বাজার স্বাভাবিক গতিতে ফিরবে বলে তারা মনে করছেন। এ সময় তুলনামূলক কম দামে শেয়ার কিনতে পারা বিনিয়োগকারীরা ভবিষ্যতে ভালো মুনাফা পেতে পারেন বলেও মত দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩০ দশমিক ৭৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৫ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৬১ দশমিক ০৭ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচকও ১৯ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৯ দশমিক ৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১১টির শেয়ারদর বেড়েছে, ২৩১টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসইতে মোট ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার তুলনায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৫৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩২ কোটি ৩১ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮১ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন সূচকটি ১৪৪ দশমিক ৯৮ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে