ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

ডেবিট-ক্রেডিট কার্ডে

পেট্রোল কেনা বন্ধ হচ্ছে ১ এপ্রিল

২০২৬ মার্চ ৩০ ১১:২৯:৩৯
পেট্রোল কেনা বন্ধ হচ্ছে ১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়া সরকার জ্বালানি তেলের ভর্তুকির অপব্যবহার রোধ এবং স্থানীয় নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে কঠোর হচ্ছে। আগামী বুধবার (১ এপ্রিল) থেকে দেশের কোনো পেট্রোল স্টেশনের স্বয়ংক্রিয় পাম্প টার্মিনালে বিদেশি ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে জ্বালানি কেনা যাবে না।

দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট মহাপরিচালক দাতুক আজমান আদম জানিয়েছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য পেট্রোলের অবৈধ ব্যবহার এবং পাচার বন্ধ করা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার ভর্তুকিযুক্ত তেল মূলত স্থানীয় নাগরিকদের জন্য বরাদ্দ। তবে বিদেশি নম্বরপ্লেটযুক্ত অনেক যানবাহন স্বয়ংক্রিয় পাম্পে সরাসরি কার্ড ব্যবহার করে তেল সংগ্রহ করছে, যা নজরদারিকে জটিল করে তোলে।

মহাপরিচালক আজমান আদম বলেন, অনেক স্টেশনে ১৫টির বেশি পাম্প থাকায় নজরদারি কঠিন হয়ে পড়ে। স্বয়ংক্রিয় টার্মিনালে বিদেশি কার্ড ব্যবহারের সুযোগ থাকায় অযোগ্য ব্যবহারকারীরা সিস্টেমের ফাঁকফোকর কাজে লাগাচ্ছিল। নতুন নিয়মের ফলে তদারকি অনেক সহজ হবে।

তেল কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে দেশজুড়ে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করা হবে। কিছু কোম্পানি ইতিমধ্যেই সিস্টেম আপডেট করেছে, বাকিরা ১ এপ্রিলের মধ্যে প্রস্তুত থাকবে।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো আশা করছে, এই উদ্যোগের ফলে বিদেশি যানবাহনের মাধ্যমে ভর্তুকিযুক্ত পেট্রোলের অন্যায় ব্যবহার বা পাচার উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে