ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

আর এস ফাহিমের শুটিং, যা জানালেন চিড়িয়াখানার পরিচালক

২০২৬ মার্চ ৩০ ১০:৪৭:১৬
আর এস ফাহিমের শুটিং, যা জানালেন চিড়িয়াখানার পরিচালক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে পুলিশ আটক করেছে। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাহিম জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তিনি চিড়িয়াখানায় শুটিং করছিলেন, যদিও সাপ্তাহিক ছুটির কারণে চিড়িয়াখানা বন্ধ ছিল এবং কোন অনুমতি পাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফাহিমসহ একটি দল চিড়িয়াখানায় প্রবেশ করে ঘুরে ঘুরে শুটিং করছিল। এই সময় চিড়িয়াখানার সামনে জনতা ও শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম বলেন, চিড়িয়াখানায় শুটিং করার জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আজকে কোনো অনুমতি দেওয়া হয়নি, এমনকি কোনো গাড়ির প্রবেশও অনুমোদিত ছিল না। শুধু খাবার সরবরাহকারী ঠিকাদারের একটি গাড়ি প্রবেশ করেছে। তিনি জানান, কীভাবে ফাহিম ভেতরে প্রবেশ করেছে তা জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করা হবে।

ডিরেক্টর আরও বলেন, যারা ফাহিমকে ভেতরে প্রবেশ করাতে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে