ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

ভাইরাল পোস্টের পেছনের সত্য, মুখ খুললেন শিক্ষিকা মোনামী

২০২৬ মার্চ ৩০ ০৯:৪৩:০২
ভাইরাল পোস্টের পেছনের সত্য, মুখ খুললেন শিক্ষিকা মোনামী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে ভুয়া বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক অনুসন্ধান প্রতিবেদনে সংস্থাটি জানায়, “জামায়াত ৫ বছর সময় পেলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে”—এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র বা মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রমাণ পাওয়া যায়নি। বরং এটি ভিত্তিহীনভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কিওয়ার্ড অনুসন্ধানে জানা যায়, অন্তত ২০২৫ সালের মার্চ মাস থেকেই একই ধরনের বক্তব্য ফেসবুকে নামবিহীন পোস্ট হিসেবে প্রচার হয়ে আসছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে এতে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের নাম যুক্ত করে পুনরায় ছড়ানো হয়।

সাম্প্রতিক সময়ে একই বক্তব্য শেহরীন আমিন ভূঁইয়া-এর নামে প্রচার করা হলেও তিনি নিজেই এ ধরনের কোনো মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেছেন।

ফলে, তার নামে প্রচারিত এই বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে