ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

৯০ দিনের মধ্যে নেপালে বড় পরিবর্তন আসছে

২০২৬ মার্চ ৩০ ০৯:৩০:১৩
৯০ দিনের মধ্যে নেপালে বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক : নেপাল সরকার দেশের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল-সমর্থিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বালেন শাহ-এর নেতৃত্বাধীন সরকার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই শিক্ষা খাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দেয়। ১০০ দফার এই কর্মসূচির একটি বড় অংশজুড়ে রয়েছে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে রাজনৈতিক সংগঠন সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে।

এছাড়া প্রশাসনকে অরাজনৈতিক রাখতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে।

একই সঙ্গে দীর্ঘদিনের সেশনজট কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী সময়মতো পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে