ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

সিটি নির্বাচনে ঝড় তুলতে প্রস্তুত এনসিপি—ঘোষণা ৫ মেয়র প্রার্থী

২০২৬ মার্চ ৩০ ০৯:২৮:৩০
সিটি নির্বাচনে ঝড় তুলতে প্রস্তুত এনসিপি—ঘোষণা ৫ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে।রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ প্রার্থী হয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশন-এ মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশন-এ আবদুর রহমান আফজাল, কুমিল্লা সিটি করপোরেশন-এ তরিকুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে প্রশাসনকে দলীয়করণ করছে।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, জনগণের সেবার পরিবর্তে স্থানীয় সরকার দখলের রাজনীতি চলছে। এ সময় আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— উপজেলা পর্যায়ে দলীয় নিয়োগ বন্ধ, প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের পুনরায় মনোনয়ন না দেওয়া, দলীয় প্রতীকে নির্বাচন বন্ধ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে