ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

সংসদের নীরবতায় প্রশ্ন তুললেন পাটওয়ারী

২০২৬ মার্চ ৩০ ০৯:১৩:৪৩
সংসদের নীরবতায় প্রশ্ন তুললেন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রবিবার (২৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, “আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন সংসদ সদস্যও কথা বলেননি। এটাই আজকের বাস্তবতা।”

তিনি আরও বলেন, “ন্যায়বিচার নিয়ে আমরা হতাশ নই। ইনশাআল্লাহ, জনতা এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে