ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬
Sharenews24

স্কুল ভর্তিতে বড় পরিবর্তন, নতুন নিয়ম ঘোষণা

২০২৬ মার্চ ১৬ ১৮:৫১:৫০
স্কুল ভর্তিতে বড় পরিবর্তন, নতুন নিয়ম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করার ঘোষণা দিয়েছেন এ এন এম এহছানুল হক মিলন, শিক্ষামন্ত্রী।

সোমবার (১৬ মার্চ) বিকেলে মিনিস্ট্রি অব এডুকেশন-এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকবে না। এর পরিবর্তে ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“কোচিং বাণিজ্য বাড়লে সেটার লাগাম আমরা টেনে ধরব।”

সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী বছরগুলোতে স্কুল ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে