ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বোতলজাত তেলের বাজারে নতুন উল্লম্ফ

২০২৬ মার্চ ১১ ১০:৪৩:২৮
বোতলজাত তেলের বাজারে নতুন উল্লম্ফ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজারে এখনও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোথাও বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও খোলা সয়াবিন তেল নেই। আবার কোথাও খোলা তেল পাওয়া গেলেও বোতলজাত তেল মিলছে না। এই টানাপোড়েনে দুই ধরনের তেলের দামই বেড়েছে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, নাখালপাড়া ও তেজকুনিপাড়াসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, বোতলজাত তেলের দাম লিটারে দুই থেকে তিন টাকা বেড়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে পাঁচ থেকে আট টাকা।

গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়-এ ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সাংবাদিকদের জানিয়েছিলেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম বাড়বে না। তবে বাস্তবে বাজারে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে পাঁচ লিটারের বোতলের। গত ১৫ থেকে ২০ দিন ধরে খুচরা বাজারে এই বোতলের সরবরাহ কম রয়েছে এবং সম্প্রতি তা আরও কমেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, তারা ১০ কার্টন (পাঁচ লিটারের চারটি বোতল) তেল চাইলে কোম্পানিগুলো দিচ্ছে মাত্র দুই বা তিন কার্টন। একই সঙ্গে ডিলাররা বেশি দাম নিচ্ছেন।

পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৯৫৫ টাকা নির্ধারিত থাকলেও কিছু স্থানে তা ৯৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে তেলবাহী ট্রাক বাজারে আসছে না বলে ডিলাররা জানিয়েছেন। অনেকের মতে, কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়ছে দামে।

তবে আমদানিকারক ও বাজারজাতকারী কিছু প্রতিষ্ঠান বলছে, ডিজেল সংকটের কারণে তেলবাহী পরিবহন পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।

তেজকুনিপাড়ার একটি দোকানের বিক্রয়কর্মী বলেন, কোম্পানিগুলো বোতল কম দিচ্ছে। ১০ কার্টন চাইলে ডিলাররা দিচ্ছে তিন কার্টন। পাশাপাশি লিটারে তিন থেকে চার টাকা দামও বাড়িয়েছে।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, ডিলারের কাছ থেকে পাঁচ লিটারের বোতল কিনতে হচ্ছে প্রায় ৯৫০ টাকায়। এই দামে কিনে সামান্য লাভ না করলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে