ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

যুদ্ধবিরতি প্রসঙ্গে যা জানাল ইরান

২০২৬ মার্চ ১১ ১০:৩৭:৪৪
যুদ্ধবিরতি প্রসঙ্গে যা জানাল ইরান

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির যেকোনো প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

মঙ্গলবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতের যেকোনো হুমকি ঠেকাতে আক্রমণকারীদের কঠোরভাবে মোকাবিলা করা প্রয়োজন।

কালিবাফ লিখেছেন, “আমরা যুদ্ধবিরতি চাই না। আমরা বিশ্বাস করি, আক্রমণকারীর মুখে এমন আঘাত হানতে হবে যাতে তারা শিক্ষা নেয় এবং ভবিষ্যতে আমাদের প্রিয় ইরান-এর বিরুদ্ধে আর কখনো আগ্রাসনের চিন্তা না করে।”

তিনি আরও অভিযোগ করেন, তথাকথিত ইহুদিবাদী সরকার তাদের আধিপত্য বজায় রাখতে একটি নির্দিষ্ট চক্র অনুসরণ করে—‘যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ’। এই চক্র ভেঙে দেওয়ার সংকল্পের কথাও জানান তিনি।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে। ওই হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক মানুষ নিহত হন।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক অভিযান চালিয়ে দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে