ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

দফায় দফায় বাড়ছে সোনার দাম—নতুন ঘোষণা বাজুসের

২০২৬ মার্চ ১১ ১০:২৬:৫২
দফায় দফায় বাড়ছে সোনার দাম—নতুন ঘোষণা বাজুসের

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভরি প্রতি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (খাঁটি সোনা)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনার মূল্য

২২ ক্যারেট: ২,৭০,৪৩০ টাকা

২১ ক্যারেট: ২,৫৮,১২৪ টাকা

১৮ ক্যারেট: ২,২১,২৬৬ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১,৮০,৬১৭ টাকা

এর আগে গত ১০ মার্চ বাজুস ২২ ক্যারেট সোনার দাম সমন্বয় করে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল, যা আগের দামের তুলনায় ৩ হাজার ২৬৬ টাকা বেশি ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৪০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ২৬ বার বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে।

অন্যদিকে ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে