ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

হরমুজ ইস্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের

২০২৬ মার্চ ১১ ১০:২৩:২৫
হরমুজ ইস্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ স্ট্রেইট-এ মাইন (বিস্ফোরক অস্ত্র) বসানোর সম্ভাবনা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যদি এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো মাইন বসানো হয়ে থাকে, তবে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। অন্যথায় ইরানকে “অভূতপূর্ব পরিণতির” মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে যাতে ধারণা করা হচ্ছে—ইরান হরমুজ প্রণালিতে নৌ-মাইন বসানোর প্রস্তুতি নিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সামরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, টানা এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক তেলবাহী জাহাজ এই সমুদ্রপথ ব্যবহার করতে পারছে না।

অন্যদিকে চীন বলেছে, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে