কাগজে সম্পদ, বাস্তবে নেই—সোনালি আঁশে আর্থিক অনিয়মের চিত্র
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালি আঁশের আর্থিক বিবরণীতে বড় ধরনের অসঙ্গতির চিত্র উঠে এসেছে। কোম্পানির হিসাবপত্রে বিপুল পরিমাণ সম্পদ দেখানো হলেও তার উল্লেখযোগ্য অংশের বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে নিরীক্ষায় উল্লেখ করা হয়েছে। নিরীক্ষা পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু ক্ষেত্রে ভুয়া সম্পদ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আদায় না হওয়া পাওনার কারণে কোম্পানির আর্থিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। এমনকি কোম্পানি থেকে পণ্য নেওয়া সংশ্লিষ্ট পক্ষের কিছু প্রতিষ্ঠানও অর্থ পরিশোধ করছে না।
কোম্পানিটির নিরীক্ষিকের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানি কৃত্রিমভাবে সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখানোর মাধ্যমে আর্থিক চিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করে। পরে এসব সম্পদ আদায়যোগ্য নয় বা অস্তিত্বহীন বলে দেখিয়ে লোকসান দেখানো হয়। মূলত কোম্পানি থেকে অর্থ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অনেক সময় এই ধরনের ভুয়া সম্পদ হিসাবপত্রে অন্তর্ভুক্ত করা হয় বলে তারা মনে করেন।
নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোনালি আঁশ কয়েক বছর ধরে বিদেশি গ্রাহকদের কাছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে আর্থিক হিসাবে দেখিয়ে আসছে। তবে এ দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা নথি উপস্থাপন করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। একইভাবে কাঁচামাল সরবরাহকারীকে ২৫ কোটি ২৫ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও নিরীক্ষক তার কোনো সত্যতা খুঁজে পাননি।
এছাড়া গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ২ কোটি ২০ লাখ টাকার স্বল্পমেয়াদি ঋণ কয়েক বছর ধরে অপরিশোধিত রয়েছে। অন্যদিকে একই গ্রুপের আরেকটি কোম্পানির কাছে সোনালি আঁশের পাওনা রয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকা, যা দীর্ঘ সময় ধরে আদায় না হয়ে পড়ে আছে। আবার এনআইপি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের কাছে ২ কোটি ৩৩ লাখ টাকা পাওনা দাবি করলেও তার সমর্থনে নিরীক্ষককে প্রয়োজনীয় প্রমাণাদি দিতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।
২০২৪-২৫ অর্থবছরে সোনালি আঁশ ১১৭ কোটি ৮৯ লাখ টাকার কাঁচামাল কেনার তথ্য আর্থিক প্রতিবেদনে প্রকাশ করেছে। তবে নিরীক্ষা কার্যক্রমে এ বিপুল অঙ্কের ক্রয়ের পক্ষে প্রয়োজনীয় নথিপত্র বা প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আর্থিক বিবরণীর নোট-২.২১ অনুযায়ী, কোম্পানিতে একটি প্রভিডেন্ট ফান্ড রয়েছে এবং এটি ট্রাস্টিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। নিয়ম অনুযায়ী কোম্পানি ও কর্মচারীরা সমান ৮.৩৩ শতাংশ হারে এ ফান্ডে অর্থ জমা দেন। কিন্তু নিরীক্ষকের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিষ্ঠানটির স্থায়ী ১৫৭৭ জন কর্মীর জন্য বেসিক বেতনের ৮.৩৩ শতাংশ হারে ফান্ড গঠন করা হয়নি।
এদিকে কোম্পানির হিসাবে ১ কোটি ৯ লাখ টাকার শ্রমিক কল্যাণ তহবিল থাকার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আইন অনুযায়ী এই অর্থ শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়নি। এমনকি এ তহবিল পরিচালনার জন্য কোম্পানিতে কোনো পৃথক বোর্ড, দলিল বা সুস্পষ্ট নীতিমালাও পাওয়া যায়নি।
কোম্পানির আর্থিক হিসাবে ২৩ কোটি ৭৬ লাখ টাকার মজুদ পণ্যের তথ্য দেওয়া হয়েছে। তবে নিরীক্ষক সরেজমিন যাচাইয়ে এ মজুদের সঠিকতা নিশ্চিত করতে পারেননি। কারণ গুদামে পণ্যগুলো অগোছালো ও এলোমেলো অবস্থায় ছিল, ফলে প্রকৃত মজুদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশের পরিশোধিত মূলধন বর্তমানে ১০ কোটি ৮৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১.০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.৫৫ শতাংশ।
মিজান/
পাঠকের মতামত:
- কাগজে সম্পদ, বাস্তবে নেই—সোনালি আঁশে আর্থিক অনিয়মের চিত্র
- তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের চালকেরা
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- ২৪ ঘণ্টায় ১৯১ ইসরায়েলিকে হাসপাতালে পাঠাল ইরান
- ইরানকে কড়া বার্তা দিলেন এরদোগান
- রাজনীতিতে নতুন বিতর্ক: উপদেষ্টাকে মন্ত্রী করতে প্রস্তাব
- ডিএসইর তিন ব্রোকারেজ হাউসে প্রতিনিধির পরিবর্তন
- টানা ৭ দিন ব্যাংক বন্ধ, যেসব শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা
- সূচক বাড়ার দিনে শীর্ষ দশ কোম্পানির চমক
- ৫ ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
- আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
- চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার
- ঈদের ছুটি বাতিল, নতুন নির্দেশনা নিয়ে চাঞ্চল্য
- ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের লিভার ছিন্নভিন্ন
- ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নেতানিয়াহুর মৃত্যু!
- ১০ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকে শক্তিশালী প্রত্যাবর্তন, টানা উত্থানে চাঙ্গা বাজার
- ১০ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৪ লাখ শেয়ার হস্তান্তর
- ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর নীতিগত অনুমোদন পেল ইউনাইটেড ফাইন্যান্স
- যুদ্ধ কতদিন হামলা চালাবে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রমজানের শেষ দশকে এই ৫টি ইবাদত করতে ভুলবেন না!
- এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ কর্মকর্তা!
- জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
- হরমুজ প্রণালি দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প
- এশিয়ার শেয়ার বাজারে উত্থান
- ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- হঠাৎ করেই কমে গেল জ্বালানি তেলের দাম
- একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
- ট্রাম্প–পুতিনের হঠাৎ ফোনালাপ, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
- বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, ধরা পড়লেন যেভাবে
- আরডি ফুডের উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা
- সোনার দাম আবার কমল, জেনে নিন আজকের বাজারদর
- এনসিপির ৮৭ নেতার একসাথে পদত্যাগ
- বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
- ওসমান হাদি হত্যার দুই আসামি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা
- জাকাত নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসয়ালা
- কিশোরদের জন্য নতুন নিয়ম, রাত ১০টার পর রাস্তায় থাকা যাবে না
- ভোজ্যতেল নিয়ে বৈঠকের পর যা জানালেন মন্ত্রী
- ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ—যাত্রীদের দুশ্চিন্তা
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যাংক কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চায় বিএবি
- সূচকের উল্লম্ফনের দিনে উজ্জ্বল ৯ খাত
- সূচকের উল্লম্ফনে নেতৃত্ব দিল ১০ কোম্পানি
- ৪০ হাজার ফ্যামিলি কার্ড: মাসে ২,৫০০ টাকা পাবেন যেসব পরিবার
- টানা পতনের পর বাজারে স্বস্তি, ক্রেতা চাপে প্রায় দুই ডজন প্রতিষ্ঠান
- হাদি হত্যায় গ্রেপ্তার দুজনের প্রসঙ্গে যা বললেন আইজিপি
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- শেয়ারবাজারে শঙ্কার ঘণ্টা: দুই কোম্পানির অডিটে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কাগজে সম্পদ, বাস্তবে নেই—সোনালি আঁশে আর্থিক অনিয়মের চিত্র
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- ডিএসইর তিন ব্রোকারেজ হাউসে প্রতিনিধির পরিবর্তন
- সূচক বাড়ার দিনে শীর্ষ দশ কোম্পানির চমক
- চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার










