ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের চালকেরা

২০২৬ মার্চ ১০ ১৫:৪৭:২৩
তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের চালকেরা

নিজস্ব প্রতিবেদক : রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকেরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল সংগ্রহ করতে পারবেন। তবে এই সুবিধা কেবল মহানগর এলাকার চালকদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট কিছু শর্ত মেনে রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকেরা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

বিপিসির নির্ধারিত তিন শর্ত

১. ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় চালককে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে।

২. প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদ বা বিলের মূল কপি জমা দিতে হবে।

৩. মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করে তেল সরবরাহ করতে হবে।

বিপিসি জানিয়েছে, এসব শর্ত পূরণ করলে রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকেরা প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে