ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

রাজনীতিতে নতুন বিতর্ক: উপদেষ্টাকে মন্ত্রী করতে প্রস্তাব

২০২৬ মার্চ ১০ ১৫:২৩:২৬
রাজনীতিতে নতুন বিতর্ক: উপদেষ্টাকে মন্ত্রী করতে প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন।

শফিকুর রহমান মনে করেন, এই পদায়নের মাধ্যমে বিরোধী দলের ‘পররাষ্ট্রনীতিসমূহ’ সরকারকে উপস্থাপন ও পর্যালোচনা করতে পারবে। পাশাপাশি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দপ্তর থেকে ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দক্ষ ও পেশাদার নেটওয়ার্ক তৈরি করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, অধ্যাপক মাহমুদুল হাসান জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক দক্ষতার সঙ্গে জোরদার করতে সক্ষম।

বিরোধীদলীয় নেতা প্রস্তাবিত পদায়নকে ‘নতুন’ ও ‘অভিনব’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, দেশের ভূরাজনৈতিক গতিশীলতা এবং পররাষ্ট্রনীতি একসঙ্গে পরিচালনার জন্য এই পদায়ন সরকার কর্তৃক বিবেচনা করার উপযুক্ত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে