ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার

২০২৬ মার্চ ১০ ১৪:৫৩:৫৯
চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় দিনের মতো শেয়ারবাজারে বড় উত্থান অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯০ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৩৯টির। এর মধ্যে বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার মুখে প্রায় দুই ডজন (২২টি) প্রতিষ্ঠান বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করতে দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

যে ২২ প্রতিষ্ঠান হল্টেড হয়েছে: মেঘনা কনডেন্স মিল্ক, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি, মাইডাস ফাইন্যান্স, বে-লিজিং, নূরানী ডাইং, তুংহাই নিটিং, ফিনিক্স ফাইন্যান্স, এপোলো ইস্পাত, প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিপলস লিজিং, ফ্যামিলি টেক্স এবং প্রিমিয়ার লিজিং।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে মেঘনা কনডেন্স মিল্কের। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ দাঁড়িয়েছে ৩১ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১০ টাকা ৩০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফার্স্ট ফাইন্যান্স ও জিএসপি ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানি ২টির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৮০ পয়সায়

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিআইএফসির ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ, বে-লিজিংয়ের ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ, নূরানী ডাইংয়ের ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ, এপোলো ইস্পাতের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকামের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে