ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

ঈদের ছুটি বাতিল, নতুন নির্দেশনা নিয়ে চাঞ্চল্য

২০২৬ মার্চ ১০ ১৪:৫২:০৫
ঈদের ছুটি বাতিল, নতুন নির্দেশনা নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঈদুল ফিতরের ছুটি বাতিল করে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে। তবে ঈদের মূল দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।

এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, দেশের বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সীমিত কার্যক্রম বজায় রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন কাস্টমস হাউস ও কমিশনারেটকে এই সময় কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম ও বাণিজ্যিক লেনদেন সচল রাখা হবে।

নিচের কাস্টমস হাউস ও এক্সাইজ-ভ্যাট কমিশনারেটগুলোতে কার্যক্রম সীমিত আকারে চলবে:ঢাকা (উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ) ,চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও, রাজশাহী. যশোর, খুলনা, সিলেট,রংপুর,কুমিল্লা

নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনে সব শুল্ক স্টেশন বন্ধ থাকবে, তবে তার আগের ও পরবর্তী দিনগুলোতে কাজ চলমান থাকবে। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে