ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

পাটওয়ারী বনাম আব্বাস বিতর্ক এবার আদালতে!

২০২৬ মার্চ ০৮ ১২:২৭:২৪
পাটওয়ারী বনাম আব্বাস বিতর্ক এবার আদালতে!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত। এ সমন জারি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং অবমাননার অভিযোগে দায়ের করা মামলায়।

মামলাটি রমনা থানার বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেছেন। নির্বাচনের পরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকার মাধ্যমে অব্যাহতভাবে মিথ্যা বক্তব্য এবং হুমকি প্রদান করে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি করেছেন।

মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে ৪৯৮০ ভোটের ব্যবধানের সঙ্গে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬,৫৫২ ভোট, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১,৫৭২ ভোট। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে