ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

হঠাৎ মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী 

২০২৬ মার্চ ০৮ ১১:৩৭:৫৮
হঠাৎ মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক : রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

পরিদর্শনের সময় হাসপাতালের নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ তার নজরে আসে। স্বাস্থ্যমন্ত্রী নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা এবং অপরিষ্কৃত স্থান পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, “এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও মন্তব্য করেন, “দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশীপ সঙ্কট এবং অব্যবস্থাপনা রয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, “দ্রুত এই সমস্যাগুলো সমাধান করা হবে। এই হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চাইতে আরও মানবিক ও যত্নশীল হতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে