ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে যা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

২০২৬ মার্চ ০৮ ১১:২৩:৩৫
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে যা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা “কখনোই হওয়া উচিত ছিল না”। তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করার পাশাপাশি আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বল প্রয়োগ চলমান সংকটের সমাধান করতে পারবে না। একটি শক্ত মুষ্টি মানে শক্তিশালী যুক্তি নয়। বিশ্ব জঙ্গলের আইনে ফিরে যাওয়া সম্ভব নয়।”

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন যে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে কোনো জনসমর্থন নেই।

উল্লেখ্য, লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৪১ জন নিহত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে