ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ মার্চ ০৬ ১২:০৩:০২
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্সের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪৪.৪৪ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৮০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৪১.১৮ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফাস ফিন্যান্স এবং পিপলস লিজিং (পিএলএফএসএল)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠান দুটির দর ছিল ১ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠান দুটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৪১.১৮ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের (আইএলএফএসএল) ৩৭.৫০ শতাংশ (১ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ২০ পয়সা), ফ্যামিলি টেক্সের ৩১.৮২ শতাংশ (২ টাকা ২০ পয়সা থেকে ২ টাকা ৯০ পয়সা), তুংহাই নিটিংয়ের ৩০.৭৭ শতাংশ (২ টাকা ৬০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সা), নূরানী ডাইংয়ের ২৯.৬৩ শতাংশ (২ টাকা ৭০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সা), জেনারেশন নেক্সটের ২৫.০০ শতাংশ (২ টাকা ৮০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সা) এবং অ্যাপোলো ইস্পাতের ২৪.১৪ শতাংশ (২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা ৬০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে