ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

পতনের মাঝে ব্যতিক্রম ৬ কোম্পানি, চাহিদায় শীর্ষে ফাইন্যান্স খাত

২০২৬ মার্চ ০৫ ১৪:২৬:৫২
পতনের মাঝে ব্যতিক্রম ৬ কোম্পানি, চাহিদায় শীর্ষে ফাইন্যান্স খাত

নিজস্ব প্রতিবেদক: টানা পতনের মধ্যেও শেয়ারবাজারে ব্যতিক্রম ছয় কোম্পানি। আজ (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়ালেও দরবৃদ্ধির তালিকায় থাকা ৬ কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৫২টির। এর মধ্যে সর্বোচ্চ চাহিদার কারণে ৬টি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং বিক্রেতা না থাকায় লেনদেন স্থগিত (হল্টেড) হয়।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, মেট্রো স্পিনিংএবং প্রিমিয়ার লিজিং।

সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ২ টাকা ২০ পয়সা হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে তিন কোম্পানির— ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও পিপলস লিজিং। প্রতিটি কোম্পানির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে ২ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে মেট্রো স্পিনিংয়ের। কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৮.৯৯ শতাংশ বেড়ে ৯ টাকা ৭০ পয়সা হয়েছে।

এছাড়া প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়ে ২ টাকা ৬০ পয়সায় অবস্থান করছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সূচকের বড় পতনের মধ্যেও এই ৬ কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বিক্রেতা সঙ্কটের কারণে এগুলো সার্কিট ব্রেকারে চলে যাওয়া বাজারে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন তারা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে