ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

০৫ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মার্চ ০৫ ১৪:২৩:১৪
০৫ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড , ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানি তিনটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিং লিমিটেড এর শেয়ার দর ৮০ পয়সা বা ৮.৯৯ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং ৮.৩৩ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৫.৮৮ শতাংশ, ইনটেক ৪.৬৬ শতাংশ, এস্কয়্যার নিট কম্পোজিট ৪.৪১ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৩.০৯ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে