ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

সিএসইতে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার 

২০২৬ মার্চ ০৫ ১২:৪০:০০
সিএসইতে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিবন্ধিত ব্রোকারেজ প্রতিষ্ঠান মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড তাদের পাঁচজন অনুমোদিত প্রতিনিধিকে (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহার করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ট্রেক নম্বর সিএসই-১২১১০৩-এর আওতায় থাকা এই প্রতিনিধিদের দায়িত্ব তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত প্রতিনিধিরা হলেন— মিসেস ইসরাত জাহান, মোহাম্মদ শাহরিয়ার সিরাজ, মো. আব্দুল্লাহ আল মামুন, মিসেস নূরজাহান ও মিসেস সুইটি রানী সরকার।

মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড কর্তৃপক্ষ এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। পরে এক্সচেঞ্জের পক্ষ থেকে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য এই তথ্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধিরা সাধারণত গ্রাহকদের পক্ষে শেয়ার লেনদেন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, বিনিয়োগ নির্দেশনা প্রদান এবং বিভিন্ন ট্রেডিং কার্যক্রমে সহায়তা করে থাকেন। কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত পাঁচজন প্রতিনিধি এখন থেকে আর প্রতিষ্ঠানের পক্ষে এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে