ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

বাই-ইন প্রক্রিয়ায় ৫০,৪০১ শেয়ার ক্রয় করছে ডিএসই

২০২৬ মার্চ ০৫ ১২:২৯:৫৬
বাই-ইন প্রক্রিয়ায় ৫০,৪০১ শেয়ার ক্রয় করছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ক্লিয়ারিং ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিএসইএমজিটি আজ বাই-ইন মার্কেট থেকে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার ক্রয় করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, ৫ মার্চ ২০২৬ তারিখে বাই-ইন মার্কেটের মাধ্যমে কোম্পানিটির মোট ৫০ হাজার ৪০১টি ডিম্যাট শেয়ার কেনা হবে। এজন্য আগ্রহী বিক্রেতাদের শেয়ার বিক্রির অর্ডার দেওয়ার আগে ডিএসই ক্লিয়ারিং হাউসকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

লেনদেন শেষ হওয়ার পর সংশ্লিষ্ট বিক্রয়কারী ব্রোকারদেরকে তাদের ব্রোকার ক্লিয়ারিং অ্যাকাউন্ট থেকে ডিএসই ক্লিয়ারিং অ্যাকাউন্টে শেয়ার হস্তান্তর করতে হবে। পে-আউট প্রক্রিয়ার মাধ্যমে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে এই স্থানান্তর সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ারগুলো ডিএসই ক্লিয়ারিং অ্যাকাউন্টে (বিও আইডি: ১১০০০১০০০০০০০০৩৫) স্থানান্তর করতে হবে।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্রোকার বা বিক্রেতা শেয়ার ডেলিভারি দিতে ব্যর্থ হলে ক্লিয়ারিং ব্যবস্থার স্বাভাবিকতা বজায় রাখতে বাই-ইন প্রক্রিয়ার মাধ্যমে বাজার থেকে শেয়ার সংগ্রহ করে এক্সচেঞ্জ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে