ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

এনআরবি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে রদবদল

২০২৬ মার্চ ০৫ ১২:১৫:০৭
এনআরবি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসির কোম্পানি সেক্রেটারি পদে রদবদল ঘটেছে। ব্যাংকটির কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম পদত্যাগ করেছেন। একই সঙ্গে ডেপুটি কোম্পানি সেক্রেটারি হিসেবে মো. আনিক হাসান বিপুকে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২১৮তম সভায় রেজাউল করিমের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই সভায়ই ডেপুটি কোম্পানি সেক্রেটারি হিসেবে আনিক হাসান বিপুর নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আনিক হাসান বিপু এখন থেকে এনআরবি ব্যাংকের কোম্পানি সেক্রেটারির দায়িত্ব ও কার্যক্রম পরিচালনা করবেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক ও কর্পোরেট সেক্রেটারিয়াল কাজগুলো সামলাবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের অনুমোদনের পরই এই নিয়োগ কার্যকর হয়েছে এবং নতুন কোম্পানি সেক্রেটারি অবিলম্বে দায়িত্ব পালন শুরু করবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে