ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

আবু সাঈদ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা

২০২৬ মার্চ ০৫ ১১:৪৬:১৮
আবু সাঈদ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) রায়ের তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।

ঘটনার সময় পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র-জনতার আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

পরে ওই আন্দোলন গণআন্দোলনে রূপ নেয় এবং এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

বর্তমানে জুলাই-আগস্ট সময়ের বিভিন্ন হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে