ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ধর্ষণচেষ্টা যা বললেন সর্ব মিত্র চাকমা

২০২৬ মার্চ ০৫ ১১:২১:৪৩
ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ধর্ষণচেষ্টা যা বললেন সর্ব মিত্র চাকমা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।বুধবার (৪ মার্চ) রাতে সলিমুল্লাহ মুসলিম হলসংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। তিনি লেখেন, “এক কলঙ্কময় রাত থেকে রক্ষা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।”

তার পোস্টে বলা হয়, আটক ব্যক্তি মাহবুবুর রহমান পাশের পলাশী মার্কেটে দুধ সরবরাহের কাজ করেন। সলিমুল্লাহ মুসলিম হলের পাশের ফুটপাতে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

পরে কোনো ধরনের শারীরিক আঘাত ছাড়াই তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। খবর পেয়ে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থীরা বিষয়টি সর্ব মিত্র চাকমাকে জানান এবং তিনিও সেখানে উপস্থিত হন।

সর্ব মিত্র চাকমা দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং বলেছেন, শয়তানের প্ররোচনায় তিনি এমন কাজ করতে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সাধারণত ধর্ষণচেষ্টার ঘটনায় শক্ত প্রমাণ পাওয়া কঠিন হওয়ায় এবং আইনি জটিলতা ও মামলার খরচের কারণে কেউ বাদী হতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত অভিযুক্তকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আইনগত জটিলতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আইনের সীমার বাইরে যাওয়া সম্ভব হয়নি। আইন অনেক সময় আমাদের হাত-পা বেঁধে রাখে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে