ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

২০২৬ মার্চ ০৫ ১১:১৪:১৬
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (৪ মার্চ) সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তা বেড়ে ২০.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের বেলায় তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৭ মিনিটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে