ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

স্লোগান দিয়ে নতুন বিতর্কে সারজিস আলম

২০২৬ মার্চ ০৫ ১১:১০:৫৫
স্লোগান দিয়ে নতুন বিতর্কে সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক : সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তারাবির নামাজ আদায় শেষে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে উপস্থিত কিছু এনসিপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘আজাদি না গোলামি—আজাদি আজাদি’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। সে সময় সেখানে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ বিষয়ে নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় অতীতে কোনো রাজনৈতিক দল মাজার প্রাঙ্গণে দলীয় স্লোগান দেয়নি। মাজারের আদব-শিষ্টাচার রক্ষা করা সবার দায়িত্ব। এনসিপি নেতাদের এমন আচরণ সুফি দরগার আদবের পরিপন্থী এবং এতে অনেক সিলেটবাসী ক্ষুব্ধ হয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে