ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সংশোধিত গেজেট প্রকাশ: গণভোটের ফলাফলে পরিবর্তন

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৮:৫৬:০৭
সংশোধিত গেজেট প্রকাশ: গণভোটের ফলাফলে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় পরিবর্তন এসেছে। সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণরায়ে ‘হ্যা’ ও ‘না’ ভোট উভয়ই কমেছে। নির্বাচন কমিশন (ইসি) সংশোধনী আনা গেজেট প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে সংশোধনী প্রকাশ করা হয়েছিল।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।

প্রথম গেজেটের হিসাব অনুযায়ী:

‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮২ লাখ ৬৬,৬৬০

‘না’ ভোট: ২ কোটি ২০ লাখ ৭১,৭২৬

মোট ভোট: ৭ কোটি ৭৬ লাখ ৯৫,০২৩

বাতিল ভোট: ৭৪ লাখ ২২,৬৩৭

মোট বৈধ ভোট: ৭ কোটি ২ লাখ ৭২,৩৮৬

সংশোধিত গেজেট অনুযায়ী:

‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৭২ লাখ ২৫,৯৮০ (৯ লাখ ৭৪,৬৮০ কমেছে)

‘না’ ভোট: ২ কোটি ১৯ লাখ ৬০,২৩১ (১ লাখ ১১,৪৯৫ কমেছে)

মোট ভোট: ৭ কোটি ৬৬ লাখ ২১,৪০৭

বাতিল ভোট: ৭৪ লাখ ৩৫,১৯৬ (১২,৫৫৯ বেড়েছে)

মোট বৈধ ভোট: ৬ কোটি ৯১ লাখ ৮৬,২১১

সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩,৬১৬ কমেছে।

নির্বাচন কমিশন সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই গেজেট প্রকাশ করা হয়েছে। এই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা আছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে