ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইউনিফর্ম বিতর্কে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৮:২৬:৪০
ইউনিফর্ম বিতর্কে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এএসপি) পদে নিয়োগের প্রক্রিয়াও নেওয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত যথাসময়ে জানানো হবে।

তিনি আরও বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশের সার্জেন্ট পদে থাকা ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ পরীক্ষার মাধ্যমে শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে