ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এবার ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ছুটি যতদিন

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৬:০৯:১৬
এবার ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ছুটি যতদিন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা কতদিন ছুটি পাবেন—এ নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আরবি শাবান মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২১ বা ২২ মার্চ ২০২৬ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

বাংলাদেশ সরকার অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে একদিনের সরকারি ছুটি রয়েছে। ১৮ মার্চ (বুধবার) কর্মদিবস।

ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস-আদালত খোলা থাকবে। তবে ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ছুটির পরপরই আবার তিন দিনের বিরতি মিলবে।

সে হিসেবে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ নৈমিত্তিক ছুটি গ্রহণ করেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটি নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনেক প্রতিষ্ঠান সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বন্ধ থাকে, আবার কিছু প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা রাখে।

প্রতিবছর ঈদের সময় বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকা থেকে নিজ নিজ গন্তব্যে রওনা দেন। স্বল্প সময়ের ছুটিতে একযোগে যাত্রার কারণে মহাসড়ক, রেলপথ ও নৌপথে চাপ বেড়ে যায়। সংশ্লিষ্টদের মতে, তুলনামূলক দীর্ঘ ছুটি থাকলে যাতায়াতের চাপ কিছুটা কমানো সম্ভব হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে